আজ - রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৩:২২

কেশবপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

“কোভিড-১৯ ও স্বাস্থ্য সুরক্ষা” এ প্রতিপাদ্য সামনে রেখে যশোরের কেশবপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও কলেজ পর্যায়ে প্রজেক্ট নিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা মেলায় অংশগ্রহণ করে। স্কুল পর্যায় বিজ্ঞান প্রজেক্টে চ্যাম্পিয়ন হয়েছে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে পাঁজিয়া ডিগ্রী কলেজ, দ্বিতীয় কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ এবং ভালুকঘর আজিজিয়া ফাজিল মাদ্রাসা তৃতীয়।

মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম।

উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় মিত্র, উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাব ইসলাম, উপজেলা আইসিটি অফিসার আব্দুস সামাদ, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষক মিজানুর রহমান, মাহবুবুর রহমান টুলু, খাইরুল আনাম, আব্দুস সাত্তার, শহিদুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->