আজ - বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:০৩

গাছের ডালে প্রেমিকের, নিচে প্রেমিকার মরদেহ

ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ জুলাই) সকালে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- অধীর কুমার সিকদার (২৪) ও মুন রানী মজুমদার (১৫)। অধির কুমার ওই গ্রামের মৃত নিতাই চন্দ্র সিকদারের ছেলে। তিনি এ বছর ভাঙ্গা সরকারি কে এম কলেজের এইচএসসি পরীক্ষার্থী। অন্যদিকে মুন রানী একই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মনোজ কুমার মজুমদারের মেয়ে। স্থানীয় ব্রাহ্মনদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছাত্রী সে।

পুলিশ ও স্থানীয়রা জানান, অধীর সিকদার ও মুন রানী মজুমদারের মধ্যে এক বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানার পর উভয় পরিবারের লোকজন তাতে অসম্মতি জানালে মঙ্গলবার (২০ জুলাই) তারা নিখোঁজ হন। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাননি। সকালে গ্রামের মজুমদারপাড়ার একটি জামগাছে শাড়ি পেঁচানো অধীর কুমারের ও নিচে মুন রানীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ।

ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->