আজ - শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:০৪

চৌগাছায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের

চৌগাছায় মোটরসাইকেল ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বাধীন নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।  আহত হাসান ও  ইমনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে  ১২ টায় যশোর রোডে কয়ার পাড়া প্রাথমিক বিদ্যালয় সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেল যশোর থেকে চৌগাছার দিকে যাচ্ছিলো। এসময় অপর একিটি মাইক্রোবাস যশোরের দিকে যাচ্ছিল। এমন সময়  মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা যশোরের কাঠাল তলার বাসিন্দা জাহিদুলের ছেলে স্বাধীন ঘটনাস্থলে মাথায় এবং বুকে আঘাত পেয়ে নিহত হন। মোটরসাইকেল থাকা বাকি দুইজন  একই এলাকার ইবাদতের ছেলে ইমন (১৭) পা ভেঙ্গে যায় ও হাছান(১৭) মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় । তারা বর্তমানে যশোর ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান,  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->