আজ - বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - ভোর ৫:৩৬

বাংলাদেশে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ২৯ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশে আসছে । বৃহস্পতিবার বিকেল চারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে অজিদের বহনকারী কোয়ান্টাস এয়ারওয়েজের চার্টার্ড বিমান।

শর্তানুযায়ী বিমানবন্দরে নেমে ৮ নম্বর গেট দিয়ে সরাসরি টিম হোটেল ইন্টার কন্টিনেন্টালের উদ্দেশে বাসে উঠবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। হোটেলে তিনদিনের কোয়ারেন্টাইনে শেষে অনুশীলন শুরু করবে।

দুই দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->