আজ - শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:৩৭

যশোরে সাপের কামড়ে প্রান গেলো ১ বৃদ্ধ নারীর।

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামে সাপের কামড়ে বিপদী রানী ওরফে সুন্দরী (৬০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বাগপাড়ার শ্রী বশিবাগের কন্যা।

জানা গেছে, সোমবার (১৪ জুলাই) ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে বিষধর সাপ কামড় দেয়। ঘটনার পরপরই স্বজনরা তাকে ওঝা ও কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করান। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করার পরামর্শ দেন।

কিন্তু যশোরে নেওয়ার পথে বিপদী রানীর মৃত্যু হয়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->