আজ - শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:০৬

যশোরে স্বামীর মোটর সাইকেলে ওড়না জড়িয়ে স্ত্রীর মৃত্যু।

যশোর জেলাধীন চৌগাছা উপজেলায় স্বামীর মোটরসাইকেলের চাকার স্পকে ওড়না জড়িয়ে গলায় ফাঁস লেগে সোনিয়া খাতুন(১৯) নামের একজনেরর করুন মৃত্যুর ঘটনা ঘটছে।একই ঘটনায় নিহত সোনিয়ার স্বামী রাসেল হোসেন (২৫) আহত হয়েছেন।রাসেল হোসেন চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।নিহত সোনিয়া স্বামী রাসেল হোসেনের চৌগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের বিশ্বাস পাড়ার বাসায় বসবাস করতেন।

শুক্রবার ২১ শে জুলাই বিকালে চৌগাছার রঘুনাথপুর জামতলা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত সোনিয়ার স্বামী রাসেল হোসেন জানান, আজ দুপুরে তারা একটি মোটরসাইকেলে স্ত্রীর বোনের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছা-ঝিকরগাছা সড়কের রঘুনাথপুর জামতলা এলাকায় স্ত্রীর ওড়না চাকায় জড়িয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে তিনি ও তার স্ত্রী দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

প্রতিবেশী সাবেক কাউন্সিলর কামাল আহমেদ বলেন, যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতির জন্য চেষ্টা করছি। আর রাসেল চৌগাছা হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->