আজ - শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:০৭

যশোর চৌগাছায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বাবা ছেলের মৃত্যু

যশোরের চৌগাছায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বাবা ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগষ্ট) সকালে চৌগাছার সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিস্কার করার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চৌগাছা উপজেলার  দক্ষিণ কয়ারপাড়া গ্রামের গিরিন্দী দাসের ছেলে মধু দাস (৪৬) ও তার  সাগর দাস (২৫)।

যশোর পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিপ ট্যাংক পরিস্কার করছিলেন মধু দাস ও তার ছেলে সাগর দাস। এসময় মধু দাস ট্যাংকের ভিতর পড়ে যায়। কিছু সময় অপেক্ষার পর তার বাবাকে বাঁচনোর জন্যে সেপটিক ট্যাংকের ভিতরে নামে সাগর।পরবর্তীতে  সাগর দাসও ভেতর থেকে না উঠায়, স্থানীয় লোকজন যশোর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। যশোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে বাবা- ছেলের মৃতদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে। চৌগাছা থানা পুলিশ  আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->