আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:৫১

সারাদেশে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ, কমছে তাপমাত্রা

আবাহাওয়া সংবাদ :  সারাদেশে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। ঘনকুয়াশার কারণে আকাশ মেঘলা এবং কমছে তাপমাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে।

বুধবার সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা পটুয়াখালির খেপুপাড়ায়। খবর বাসসেস

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিনে সারাদেশে আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটা অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বড় অংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পরতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কিন্তু কোনো সংকেত দেখাতে হবে না।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->