
যশোরের চৌগাছা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শপথ গ্রহণ করেছেন। বুধবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যলয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যলয়ে নবনির্বাচিত মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেলসহ সংরক্ষিত আসনের ৩ জন এবং সাধারণ আসনের ৯ জন কাউন্সিলরকে শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন।
উল্লেখ্য ১৪ই ফেব্রুয়ারি চৌগাছা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
চৌগাছা পৌরসভার মেয়র হিসেবে আবারও দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নুর উদ্দিন আল মামুন হিমেল বিজয়ী হন। পৌরসভার ৯টি ওয়ার্ডের নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ কাউন্সিররা হলো, ১নং ওয়ার্ডের আনিচুর রহমান, ২নং ওয়ার্ডের সাইদুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সোহেল রানা উজ্জল, ৪নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমান, ৫নং ওয়ার্ডের জিএম মোস্তফা, ৬নং ওয়ার্ডের আতিয়ার রহমান, ৭নং ওয়ার্ডের রুহুল আমিন, ৮নং ওয়ার্ডের শাহিনুর রহমান শাহিন, ৯নং ওয়ার্ডের আনিচুর রহমান, সংরক্ষিত কাউন্সির ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের জহুরা খাতুন, ১,২ ও ৩ ওয়ার্ডের ফাতেমা, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের জোসনা খাতুন।