আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:০২
যশোর ধর্মতলায় ১১ বছরের শিশুকে কুপিয়ে হ ত্যা চেস্টার অভিযোগ।
যশোর শহরের ধর্মতলা এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে পরে তা অস্বীকার এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা শিবু কর্মকার। অভিযোগপত্রে ধর্মতলা খোলাডাঙ্গা এলাকার শিবু কর্মকার উল্লেখ করেন, তিনি পেশায় একজন পত্রিকার হকার। তার ছেলে আদিত্য কর্মকার তীর্থ (১১) ধর্মতলা ইন্টারন্যাশনাল নিডস স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তাদের প্রতিবেশী মুক্ত কর্মকার, মানিক কর্মকার ও অমিত কর্মকারের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন যে, তারা এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার ছেলে মাঝে-মধ্যে তাদের বাড়ির পাশে খেলাধুলা করতে গেলে অভিযুক্তরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করতেন। গত ১০ জুলাই  দুপুর দেড়টার দিকে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা ও কানে আঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার মাথা ও কানে প্রায় ১০টি সেলাই দেওয়া হয় এবং প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিবু কর্মকার দাবি করেন, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশে অভিযুক্তরা ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হলেও পরে সেই প্রতিশ্রুতি অস্বীকার করেন। বরং ক্ষতিপূরণ চাইলে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত
প্রকাশিত » ১২:০৮ অপরাহ্ণ || ২১ জুলাই ২০২৬
যশোর ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়া পরিচালনার দায়ে যুবতী আটক।
যশোরের শার্শা উপজেলায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে রুনা পারভীন নামে এক নারী জুয়াড়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম […] বিস্তারিত
প্রকাশিত » ৯:২০ পূর্বাহ্ণ || ২১ জুলাই ২০২৬
যশোর জেনারেল হসপিটাল থেকে ৩২ কয়েল তার প্রতারনা করে চম্পট দিলো প্রতারক চক্র।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক পরিচয় ও নাম অপব্যবহার করে এক অভিনব প্রতারণার মাধ্যমে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ব্র্যান্ডেড বৈদ্যুতিক ক্যাবল আত্মসাৎ করার […] বিস্তারিত
প্রকাশিত » ১২:১৯ অপরাহ্ণ || ২০ জুলাই ২০২৬
যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে ৭০ পুস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক।
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক শরিফুল ইসলাম যশোর সদর উপজেলার […] বিস্তারিত
প্রকাশিত » ১২:১৩ অপরাহ্ণ || ১৯ জুলাই ২০২৬
যশোর বেজপাড়ায় বসতভিটা ভেঙ্গে জমি দখল প্রান নাশের হুমকি।
যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনীতে বসতভিটার জমি দখল করে রাস্তা সম্প্রসারণের চেষ্টা এবং ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত […] বিস্তারিত
প্রকাশিত » ৯:১৮ পূর্বাহ্ণ || ১৯ জুলাই ২০২৬
চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেম, আর সেই সম্পর্কের সূত্র ধরে চীন থেকে মেহেরপুরে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন বলে দাবি করেছেন এক চীনা নাগরিক। […] বিস্তারিত
প্রকাশিত » ৯:৪৫ পূর্বাহ্ণ || ১৮ জুলাই ২০২৬
বরিশাল থানা ভাংচুর মামলার আসামী যশোর বাহাদুরপুর থেকে আটক।
বরিশালের আগৈলঝাড়া থানা ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি রিফাত ফকিরকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার পর যশোর সদর উপজেলার বাহাদুরপুর তেতুলতলা মোড় এলাকা থেকে […] বিস্তারিত
প্রকাশিত » ১১:৪৫ পূর্বাহ্ণ || ১৭ জুলাই ২০২৬
বিদায়ের সময় জানিয়ে পৃথিবী থেকে চির বিদায় নিলেন উদিয়মান সাংবাদিক সাকিন হোসেন।
দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট টিভি চ্যানেল গ্রিন টেলিভিশনের জেলা প্রতিনিধি ছাকিন হোসেন (২৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে যশোর […] বিস্তারিত
প্রকাশিত » ৮:২৭ পূর্বাহ্ণ || ১৭ জুলাই ২০২৬
চুয়াডাঙ্গা বিজিবির অভিযানে পোনে ২ কোটি টাকার সোনার বার সহ পাচারকারী আটক।
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক এক কোটি ৭৬ লাখ টাকার আটটি সোনার বার জব্দ করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন বিজিবি। এ সময় সোনা পাচারের […] বিস্তারিত
প্রকাশিত » ৮:২০ অপরাহ্ণ || ১৬ জুলাই ২০২৬
আজ শহীদ সাংবাদিক শামসুর রহমান কেবলের ২৬ তম হ ত্যা বার্ষিকী।
আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) অকুতোভয় কলমযোদ্ধা, বীর শহীদ সাংবাদিক এবং দৈনিক জনকণ্ঠের তৎকালীন বিশেষ প্রতিনিধি শামছুর রহমান কেবল-এর ২৬তম হত্যাবার্ষিকী। নির্ভীক এই সাংবাদিকের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য […] বিস্তারিত
প্রকাশিত » ১২:৪৬ অপরাহ্ণ || ১৬ জুলাই ২০২৬
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->