আজ - রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:১৬
যশোরে যুবদল নেতার পুকুরে বিষ প্রয়োগ ৫ লাখ টাকার চারা মাছ মরলো।
যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামে রাতের আঁধারে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘের মালিক সিরাজুল ইসলাম। বুধবার দিবাগত রাতে উপজেলার আড়পাড়া ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী, যশোর সদরের কিসমত নোয়াপাড়ার সিরাজুল ইসলাম বলেন আড়পাড়া গ্রামের আবু সাঈদের কাছ থেকে পাঁচ বছরের জন্য প্রায় ২০ বিঘা জমির একটি মাছের ঘের লিজ নেন। প্রতি বছর ওই ঘেরের জন্য প্রায় চার লাখ টাকা লিজ পরিশোধ করতে হয়। তিনি আরও জানান, প্রায় ২০ দিন আগে ঘেরে প্রায় তিন লাখ টাকার ব্ল্যাক কার্প মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া মাছের খাদ্য বাবদ আরও প্রায় দুই লাখ টাকা ব্যয় করা হয়েছে। ঘেরটির দেখভাল ও পরিচর্যার জন্য কয়েকজন শ্রমিকও নিয়োজিত ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘেরের চৌকিদার মাছকে খাবার দিতে গিয়ে দেখতে পান অসংখ্য মাছ মরে পানির ওপর ভেসে রয়েছে। পরে তিনি ঘের মালিককে খবর দিলে সিরাজুল ইসলাম ঘটনাস্থলে এসে মৃত মাছের স্তূপ দেখতে পান। সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, ঘেরটি লিজ নেওয়াকে কেন্দ্র করে আড়পাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে রিফাতের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন সময় সে আমাকে ঘের ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করত। রিফাত, ইউনুস, ফারুকসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে তার ঘেরে বিষ প্রয়োগ করেছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে রিফাতের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রিফাতের বিরুদ্ধে এর আগেও এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিস্তারিত
প্রকাশিত » ১:৫১ অপরাহ্ণ || ১৫ মে ২০২৬
যশোরে সাঁজগোজ করে না ফেরার দেশে চলে গেলেন নববধূ ফাতেমা।
যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় বিয়ের মাত্র এক মাসের মাথায় ফাতেমা নামের এক নববধূর রহস্যজনক আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে […] বিস্তারিত
প্রকাশিত » ১২:৩০ অপরাহ্ণ || ১২ মে ২০২৬
যশোর জেলা আওয়ামীলীগের সেক্রেটারি শাহিন চাকলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার মামলার চার্জশিটের উপর শুনানি […] বিস্তারিত
প্রকাশিত » ১১:৩০ পূর্বাহ্ণ || ১২ মে ২০২৬
যশোর উপশহর হাউজিং এষ্টেটের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু।
যশোর উপশহরে হাউজিং এস্টেটের উদ্যোগে আজ রোববার থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। উচ্ছেদ অভিযানে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ লক্ষ্যে শনিবার বিকেলে এলাকায় […] বিস্তারিত
প্রকাশিত » ১২:২০ অপরাহ্ণ || ১০ মে ২০২৬
যশোরে ট্রাকের ধাক্কায় আহত সেই ভ্যানচালক মুনসুর নিহত।
যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা এলাকায় মাটি কাটা ট্রাক্টরের ধাক্কায় আহত ভ্যানচালক মনসুর আলী (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৮টা ৪৫ মিনিটে […] বিস্তারিত
প্রকাশিত » ১২:৩০ অপরাহ্ণ || ০৯ মে ২০২৬
যশোরে প্রতিমন্ত্রীর নির্দেশের পর নিখোঁজ সেই বৈশাখীকে উদ্ধার করলো পুলিশ।
যশোরে নবম শ্রেণির শিক্ষার্থী বৈশাখীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নজরে আসে। […] বিস্তারিত
প্রকাশিত » ১০:১৮ পূর্বাহ্ণ || ০৯ মে ২০২৬
যশোরে ২৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিব আটক।
যশোরের বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় চিহ্নিত সন্ত্রাসী ২৭ মামলার আসামি কাজী রাকিব ওরফে ভাইপো রাকিবকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার আটক রকিবকে আদালতের […] বিস্তারিত
প্রকাশিত » ১০:২৯ পূর্বাহ্ণ || ০৮ মে ২০২৬
গাজীপুরে প্রতিবেশীর কোরবানির ছাগল জ বা ই করে ফ্রীজে রাখলে মাদ্রাসা শিক্ষক।
গাজীপুর মহানগরীর উত্তর সালনা এলাকায় কোরবানির জন্য লালন-পালন করা প্রতিবেশীর একটি ছাগল জবাই করে মাংস ফ্রিজে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে। মহানগরীর […] বিস্তারিত
প্রকাশিত » ১১:২১ পূর্বাহ্ণ || ০৭ মে ২০২৬
যশোর জেলা যুবদলের সংবাদ সম্মেলন সকল অভিযোগ ভিত্তিহীন দাবি।
বিভিন্ন ভুঁইফোড় ও অখ্যাত গণমাধ্যমে যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশ […] বিস্তারিত
প্রকাশিত » ৮:০৮ অপরাহ্ণ || ০৬ মে ২০২৬
যশোর আরবপুর থেকে নারী মাদক ব্যবসায়ী বিউটি আটক।
যশোরের মন্ডলগাতীর চিহ্নিত গাঁজা ব্যবসায়ী আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযানের সময় আব্দুর রহমানকে পাওয়া যায়নি। পরে তার স্ত্রী বিউটির কাছ থেকে গাঁজা […] বিস্তারিত
প্রকাশিত » ১১:০৬ পূর্বাহ্ণ || ০৬ মে ২০২৬
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->