আজ - শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১২:০১

যশোরে মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নি*হ*ত

যশোরের চৌগাছায় মটরসাইকেল দূঘর্টনায় আরিফ হোসেন (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আরিফ চৌগাছা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তারিনিবাস গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (৪আগস্ট) বিকেলে দুর্ঘটনায় আহতের পর প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে রাত দশটার দিকে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আরিফ ও তার দুই বন্ধু উপজেলার হাকিমপুর বাজার থেকে একটি মটরসাইকেলে করে কালিগঞ্জ উপজেলার ধোপাদি বাজারে যাচ্ছিল। ধোপাদি বাজারের পাশেই তাঁরা পথচারী এক বৃদ্ধ মহিলাকে বাঁচাতে গিয়ে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর আছড়ে পড়ে। এ সময় আরিফের দুই বন্ধু পুকুরের মধ্যে পড়লেও আরিফ রাস্তার উপর পড়ে মাথায় আঘাত পায়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাঁর অবস্থার অবনতি হলে খুলনা নেওয়ার পথে রাত দশটার দিকে তাঁর মৃত্যু হয়। সেখান থেকে লাশ বাড়িতে এনে শুক্রবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->