আজ - সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১২:৪৬

যশোরে ৯ম শ্রেণীর ছাত্রীর প্রেমে চায়না নাগরিক লিংল্যাং নিরাশ হয়ে ফিরে গেলেন চায়না।

১৬ বছরের এক কিশোরীর প্রেমে পড়ে সুদূর চীন থেকে যশোরের মণিরামপুরে ছুটে এসেছিলেন চীনা নাগরিক ইউ লিংলাং। তার দাবি, মোবাইল ফোনে পরিচয়, এরপর বন্ধুত্ব আর সেখান থেকে গড়ে ওঠে কথিত প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানে রোববার মণিরামপুরের হুরগাতী গ্রামে কিশোরীর বাড়িতে হাজির হন তিনি। তবে কিশোরীর পরিবারের আপত্তিতে শেষ পর্যন্ত তার সেই প্রত্যাশা পূরণ হয়নি। মেয়েকে সঙ্গে না নিয়েই এক বুক কষ্ট নিয়ে চীনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হয়েছে ইউ লিংলাংকে। ঘটনাটি জানাজানি হলে রোববার হুরগাতী গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ছুটে আসেন ঘটনাটি দেখতে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে ওই কিশোরীর সঙ্গে ইউ লিংলাংয়ের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরে সেই সম্পর্ক গভীর হয় বলে দাবি করেন লিংলাং। একপর্যায়ে কিশোরীর সঙ্গে দেখা করতে চীন থেকে বাংলাদেশে চলে আসেন তিনি।

কিশোরীর পরিবারের কাছে সম্পর্কের বিষয়টি জানিয়ে তাকে বিয়ের প্রস্তাবও দেন লিংলাং। এমনকি কিশোরীকে বিয়ে করতে হলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতেও প্রস্তুত বলে প্রকাশ্যে জানান। বিয়েতে সম্মতি দিলে কিশোরীকে চীনে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

তবে এসব প্রস্তাবে রাজি হয়নি কিশোরীর পরিবার। একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে লিংলাংকে চলে যেতে বলা হয়। ফলে কিশোরীকে সঙ্গে নেওয়ার আশা পূরণ না করেই ফিরে যেতে হয় তাকে।

এদিকে, কিশোরী জানায়, পরিবারের সিদ্ধান্তের বাইরে সে কোনো পদক্ষেপ নেবে না। পরিবারের সদস্যরাও মেয়ের বয়স কম হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তাদের ভাষ্য, এই বয়সে মেয়ের বিয়ের কথা তারা কল্পনাও করছেন না। মেয়ের ভবিষ্যৎ ও নিরাপত্তার বিষয়টিই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা তৈরি হলেও কিশোরীর বয়সের বিষয়টি সামনে আসায় পরিবারের সিদ্ধান্তকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে, অপ্রাপ্তবয়স্ক একজন কিশোরীর সঙ্গে অনলাইনে পরিচয় থেকে এমন সম্পর্ক তৈরি হওয়া নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->